বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয়-বিতরণ, মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। এর মধ্যে ৭টি পাকিস্তানের এবং একটি চীনের ক্রিম রয়েছে।